ছোট্ট একটি উইন্ডোস কমান্ড [কাজে আসবেই]

আমরা সকলেই পেন ড্রাইভ ব্যবহার করে থাকি। কিন্তু ভাইরাসের কারনে দরকারি ফাইল বা  ফোল্ডার হাইড হয়ে যায় যা কোনো ভাবেই ফিরে পাওয়া যায় না বা আনহাইড হইয়েই  থাকে। আমরা ফাইল বা  ফোল্ডার নেই দেখে পেন ড্রাইভ ফরম্যাট কড়র  ফেলি । আজকে এই সমস্যা  সমাধানে ছোট একটি  ট্রিকস  শেয়ার করব।  যাই হোক  শুরু করা  যাক ।
১। Run [উইন্ডোজ কী + r]- এ গিয়ে cmd টাইপ করে এন্টার দিন। কমান্ড প্রম্পট আসবে।
২। এবার  attrib -S  -R  -H  /S  /D  k:\*.*  টাইপ করে এন্টার দিন । আনহাইড হতে একটু সময়  নিতে পারে । ফাইল বা  ফোল্ডার গুলো আনহাইড হয়ে নরমাল দেখাবে ।
এখানে  k  আপনার পেন ড্রাইভ।
৩। আপনআর নিদিস্ট  কোনো ফাইল বা  ফোল্ডার আনহাইড করতে হলে ,  কমান্ড প্রম্পট-এর  সাহায্যে পেন ড্রাইভে-এ ঢুকে  dir /ah  লিখে এন্টার দিন। তাহলে শুধু হাইড ফাইল বা  ফোল্ডার গুলো দেখাবে ।
৪। এবার আগের কমান্ডটির  *.*  এর স্থলে আপনার নিদিস্ট  কোনো ফাইল বা  ফোল্ডারটি টাইপ করে এন্টার দিন।
সবাইকে অনেক ধন্যবাদ ।

Comments